জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদ্রাসা

পাঠানটুলা, সিলেট

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এমন এক স্থান যা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই দুর্লভ এবং পরিবেশবান্ধব তারাপুর বাগানের পশ্চিম প্রান্তসীমানায় গোয়াবাড়ির প্রারম্ভেই অবস্থিত দানবীর ড. সৈয়দ রাগীব আলী কর্তৃক প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানটির রয়েছে প্রায় বিশ বছরের ইতিহাস। জানা যায় যে, মাদ্রাসাটি ১৯৯০ খ্রিষ্টাব্দের শেষদিকে গোয়াবাড়ি জামে মসজিদে মরহুম মাওলানা গোলাম মোস্তফা সাহেবের পরিচালনায় প্রথম শুরু হয় এবং কিছুদিন চলার পর এর যাত্রা বিরতি ঘটে। পরবর্তীতে ২৮ মার্চ ১৯৯১ খ্রি. তারিখে একটি সভার মাধ্যমে গোয়াবাড়ি জামে মসজিদের বারান্দায় এবং মসজিদ পার্শ্বস্ত লন্ডন প্রবাসী জনাব গিয়াস উদ্দীন এর একটি দোকান ঘরে মাদ্রাসাটি ৭০ জন ছাত্রছাত্রী এবং ৪ জন শিক্ষকমণ্ডলী দ্বারা পুনরায় আরম্ভ হয়। হাঁটি হাঁটি পা পা করে বছরখানেক সময় এভাবে অতিবাহিত হওয়ার পর বিশিষ্ট শিল্পপতি, দানবীর ড. সৈয়দ রাগীব আলী ১৯৯২ খ্রি. গুয়াবাড়ির বর্তমান জায়গাটিতে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। তখন থেকে মাদ্রাসার ক্লাসসমূহ দুটি অংশে চলতে থাকে। ১. হিফজ বিভাগ, চলে গিয়াস উদ্দিনের দোকান  ঘরে ২. কিতাব বিভাগ, চলে দানবীর ড. সৈয়দ রাগীব আলী সাহেব প্রতিষ্ঠিত আজকের মাদ্রাসার স্থানে। পরবর্তীতে জামেয়ার হিফজ শাখা বর্তমান স্থানে স্থানান্তরিত হলে জামেয়া ইসলামিয়া রাগীবিয়া পূর্ণাঙ্গ রূপ লাভ করে। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত¡াবধানে বর্তমানে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে।