দৈনিক সিলেটের ডাক

মধুবন সুপার মার্কেট, (পঞ্চমতলা), বন্দরবাজার, সিলেট-৩১০০

দৈনিক সিলেটের ডাক পত্রিকাটি সিলেট থেকে প্রকাশিত দৈনিকগুলোর মধ্যে বহুল পঠিত স্বনামধন্য একটি স্থানীয় দৈনিক। পত্রিকাটি ১৯৮৪ খ্রিষ্টাব্দ থেকে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। পাঠক নন্দিত এই পত্রিকার প্রথম মুদ্রাকর ও প্রকাশক ছিলেন জনাব মুহাম্মদ ফয়জুর রহমান। পরে ১৯৮৭ খ্রিষ্টাব্দের ২৬ সেপ্টেম্বর তিনি অব্যাহতি গ্রহণ করেন। পত্রিকাটির প্রথম সম্পাদকমÐলীর সভাপতি ছিলেন জনাব আবদুল হান্নান চৌধুরী। মুহাম্মদ ফয়জুর রহমানের অব্যাহতির পর তিনি পত্রিকাটির মুদ্রাকর ও প্রকাশকের দায়িত্বভারও গ্রহণ করেন। পরবর্তীতে আবদুল হান্নান চৌধুরীর নিকট থেকে ক্রয়সূত্রে পত্রিকারটির মালিকানা লাভ করেন দানবীর ড. সৈয়দ রাগীব আলী। তখন পত্রিকাটির সম্পাদকমÐলীর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং সম্পাদক ছিলেন মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরী।

মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর মৃত্যুর পর পত্রিকাটির সম্পাদকমÐলীর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন জনাব সৈয়দ আব্দুল হাই। দেখতে দেখতে পত্রিকাটির সফল যাত্রার বয়স বেড়ে গেছে অনেক। বর্তমানেও জনাব সৈয়দ আব্দুল হাই পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে অধিষ্ঠিত আছেন।

Website: www. sylheterdakbd.com