রাগীব রাবেয়া বিদ্যানিকেতন

হাওলদারপাড়া, সিলেট

রাগীব-রাবেয়া বিদ্যানিকেতন ১৯৯৯ খ্রিষ্টাব্দে হাওলদারপাড়া, সিলেটে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপমহাদেশের বিখ্যাত দানশীল ব্যক্তিত্ব দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রতিবছর বেড়েই চলেছে। শিক্ষকদের বেতন ভাতাদি, বিদ্যালয়ের উন্নয়ন, সবকিছুই তাঁর অনুদানেই চলছে। বিদ্যালয়টি উক্ত স্থানে প্রতিষ্ঠিত হওয়ায় অত্র এলাকার গরিব, অসহায় লোকের ছেলেমেয়েদের পড়ালেখার সুযোগ তৈরি হয়েছে। উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠা না-হলে অনেক ছেলেমেয়ে স্কুলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হতো। উক্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করে বহু ছেলেমেয়ে আজ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। বর্তমানে বিদ্যালয়ে ৫ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা দুই শতাধিক প্রায়। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।