রাগীব-মজনু উচ্চবিদ্যালয়
গলমুকাপন, ওসমানীনগর, সিলেট
রাগীব-মজনু উচ্চবিদ্যালয়,গলমুকাপন, ওসমানীনগর,সিলেট একটি সুপ্রতিষ্ঠিত ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি নামজারিকৃত 76 শতক জমির ওপর ০৯ এপ্রিল ২০০৪ খ্রিষ্টাব্দে সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মজুনু মিয়া-এর মহৎ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানের সকল আর্থিক দায়-দায়িত্ব বহনের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিচালনা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে ও অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টি স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে। পরবর্তীতে প্রতিষ্ঠাতা মহোদয়ের আর্থিক সমস্যা এবং শারীরিক অসুস্থতাজনিত বিভিন্ন কারণে উনার পক্ষে প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অত্র এলাকাবাসী দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বন্ধ না হয় সেই জন্য সার্বিক দিক বিবেচনা করে সর্বসম্মত সিদ্বান্ত মোতাবেক সিলেটের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, উপমহাদেশের প্রখ্যাত সমাজসেবক, দানবীর ড. সৈয়দ রাগীব আলী মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের দারস্থ হন। উক্ত বিদ্যালয়ের সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ রাগীব-রাবেয়া ফউন্ডেশনের সম্মতি ও বদান্যতায় সন্তুষ্ট হয়ে বিদ্যালয়টির নাম ‘‘মোহাম্দ মজনু মিয়া একাডেমি’’ এর পরিবর্তে ‘‘রাগীব-মজনু মজনু উচ্চবিদ্যালয়’’ নামকরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয় এবং তখন থেকে বিদ্যালয়টির সার্বিক দায়-দায়িত্ব রাগীব-রাবেয়া ফাউন্ডেশন গ্রহণ করে। ফাউন্ডেশনের দূরদর্শী পরিকল্পনা, আর্থিক সহায়তা এবং শিক্ষার মানোন্নয়নে আন্তরিক প্রচেষ্টার ফলে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়। পরবর্তীতে বিধিমোতাবেক বিদ্যালয়ের নাম পরিবর্তন সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। যার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর স্মারক নং-সিশিবো/বিদ্যা/সিল-223/221,তারিখ : 02/02/2016 এর পত্রমূলে সংশোধিত নামটি অনুমোদিত হয়। যার অনুলিপি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট কর্তৃক প্রয়োজনীয় কার্যার্থে বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। এছাড়া 05/03/2018 খ্রি. তারিখে ( সিশিবো/বিদ্যা/স্বীকৃতি/সিল-223/504) মাধ্যমিক ও ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক রাগীব-মজনু উচ্চবিদ্যালয়ের নামে মানবিক বিভাগের স্বীকৃতির মেয়াদ নবায়ন করা হয়। রাগীব-রাবেয়া ফাউন্ডেশন অদ্যাবধি অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর বেতন-বোনাস ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।