বরকল রাগীব রাবেয়া কলেজ

বরকল, রাঙামাটি

রাঙামাটি পার্বত্য জেলার অন্তর্গত বরকল একটি উপজেলা। এই উপজেলায় কয়েকটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও সরকারি কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। তাছাড়া এই উপজেলায় কোনো কলেজ না-থাকায় মাধ্যমিক পাশের পর দারিদ্র্যতার কারণে অধিকাংশ শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে পারে না। তাই অত্র এলাকায় একটি কলেজ স্থাপনের জন্য রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী সার্বিক সহযোগিতার উদারহস্ত প্রসারিত করেন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতা ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক অর্থায়নে ২০১৩ খ্রিষ্টাব্দে : বরকল রাগীব-রাবেয়া কলেজ নামক এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। ভ‚মির পরিমাণ : ৩.৬০ (তিন একর ষাট শতাংশ)