শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট

শাহি ঈদগাহ, সিলেট

শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট ২০১৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপমহাদেশের বিখ্যাত দানশীল ব্যক্তিত্ব দানবীর ড. সৈয়দ রাগীব আলী প্রতিষ্ঠিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এটি একটি অলাভজনক, অরাজনৈতিক সংস্থা। প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো হচ্ছে : এলাকায় সচেতনতা ও অ্যাড্ভোকেসি, শিক্ষা সমর্থন, কেয়ার, সার্ভিস এবং রিসার্চ অন্তর্ভুক্ত।

মিশন : শিশু, কিশোর ও প্রাপ্ত বয়স্ক প্রতিবন্ধীদের আমরা যুগোপযোগী কার্যক্রমের মাধ্যমে উন্নতমানের এবং যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ এবং বিভিন্ন সেবা প্রদান করা, যাতে তারা জাতি ধর্ম নির্বিশেষে, সমাজের সক্রিয় সদস্য হিসাবে গড়ে উঠে এবং তাদের স্বাধীনতার জন্য কাজ করব যাতে সম্ভাবনার পূর্ণবিস্তার করতে পারে।

ভিশন : বন্ধুসুলভ পরিবেশে বিশেষ শিশু ও প্রাপ্ত বয়স্ক কিশোর/ কিশোরীদের মূলধারার কার্যক্রমে একীভ‚ত, সমান সুযোগ ও প্রয়োজনের ভিত্তিতে শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ ও পূর্ণবাসন প্রোগ্রাম দ্বারা মান উন্নয়নের মাধ্যমে শিশুদের ক্ষমতায়ন এবং সামাজিক অধিকার অর্জন, সঠিক তথ্য, সঠিক শিক্ষা সচেতনতা ও অ্যাড্ভোকেসির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বিকাশ, সঠিক গবেষণা পরিচালনার মাধ্যমে উপলব্ধ প্রয়োজনীয় যতœ ও সেবা প্রদান।