রাগীব-হাসান টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ

কুমারখালি, কুষ্টিয়া

দেশবরেণ্য শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপ-মহাদেশের বিখ্যাত দানশীল ব্যক্তিত্ব দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং অত্র এলাকার জনাব হাসান আলী শেখ মিলে ১৯৯৮ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালীতে প্রতিষ্ঠা করেন : রাগীব-হাসান টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। কুষ্টিয়া জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত কুমারখালী উপজেলা সদর। উপজেলা সদর থেকে আরো দুই কিলোমিটার উত্তরে অবস্থিত রাগীব-হাসান টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। প্রতি বছর কলেজটি কৃতিত্বপূর্ণ ফলাফল করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ভ‚মিকা রেখে চলেছে। ভ‚মির পরিমাণ : ০১ (এক একর)।