রাবেয়া বানু জেনারেল হাসপাতাল

রাগীবনগর, দক্ষিণ সুরমা, সিলেট

রাবেয়া বানু জেনারেল হাসপাতাল ১লা জানুয়ারি ১৯৯৪ খ্রিষ্টাব্দে দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং তাঁর সহধর্মিণী মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর নামে প্রথমে ‘রাবেয়া-রাগীব হাসপাতাল’ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০০৯ খ্রিষ্টাব্দের ১২ মে দানবীর ড. সৈয়দ রাগীব আলী তাঁর মাতা রাবেয়া বানুর নামে রাবেয়া বানু জেনারেল হাসপাতাল নামান্তরিত করে নতুন ভবনে স্থানান্তরিত করেন।

সেবাসমূহ :

আউটডোর ফ্যাসিল্যাটিজ :

* ২০ টাকা টিকেটের বিনিময়ে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

* গরিব ও অসহায় রোগীদের হাসপাতালে ডিসপেনসারিকে থেকে বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।

 

পরীক্ষাগারে সুবিধা সমূহ :

* উক্ত হাসপাতালে হেমাটোলজিক্যাল এবং বায়োক্যামিক্যাল নামে আলাদা দুটি ল্যাব রয়েছে।

* এক্স-রে, ইসিজি এবং প্যাথোলজিক্যাল সকল প্রকার পরীক্ষা-নীরিক্ষা করা হয়।

 

রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত¡বধানে সর্বোপরি আধুনিক চিকিৎসার মানদণ্ডে হাসপাতালটি যুগোপযোগী সেবার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।