রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়া
সিদাইরগুল, সাহেববাজার, সিলেট
২০০১ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে এলাকার সমন্বয়ক্রমে শাহ্ মাহবুবুর রশীদ আরও তিন-চারজন উলামা কেরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সাপেক্ষে একটি মাদ্রাসা তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়। আর এই মাদ্রাসার জন্য সাড়ে আট ডেসিমেল জায়গা এক পরিবারের চার ভাই মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। তাদের নাম হলো আব্দুর রাজ্জাক, আব্দুল কাহির, আব্দুল ওয়াহিদ এবং শামসুল। তারপর চাঁদা সংগ্রহের মাধ্যমে একটি ৫০ হাত বিশিষ্ট টিন শেডের মাদ্রাসা তৈরি করা হয়। মাদ্রাসার নামকরণ করা হয় : জামেয়া ইসলামিয়া সিদাইরগুল মাদ্রাসা। এই মাদ্রাসার বেড়া এবং খুঁটিগুলো বাঁশের তৈরি ছিল। এই মাদ্রাসায় ১ম শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম চালু করা হয়। ২০০৯ খ্রিষ্টাব্দের শেষের দিকে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে টিন সেডের ঘরটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তারপর এলাকাবাসী বিভিন্ন চেষ্টা করে কিছু করতে না-পেরে বাংলাদেশের গৌরব, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী সিলেটের বিখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলী সাহেব এবং তাঁর রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের স্মরণাপন্ন হয়ে দরখাস্ত পেশ করা হয়। আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে তিনি উক্ত দরখাস্ত কবুল করেন। তারপর এলাকাবাসীর সম্মতিক্রমে মাদ্রাসার যাবতীয় কাগজ এবং জায়গার দলিল রাগীব রাবেয়া ফাউন্ডেশনে জমা দেওয়া হয়। ২০১০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে মাদ্রাসার নামকরণ করা হয়Ñরাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়া। বর্তমানে মাদ্রাসাটি রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ নতুনভাবে নির্মিত হয়ে ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।