রাগীব রাবেয়া উচ্চবিদ্যালয় ও কলেজ

লামাকাজী, বিশ্বনাথ, সিলেট

০১ জানুয়ারি ১৯৯৪ খ্রিষ্টাব্দে রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয় ও কলেজ, লামাকাজী এলাকার জনগণের প্রচেষ্টায় বিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল। তখন এটির নাম ছিল ‘লামাকাজী উচ্চবিদ্যালয়’। একপর্যায়ে বিদ্যালয় পরিচালনায় আর্থিক অসচ্ছলতার দরুন বিদ্যালয়টি বন্ধ করে দেয়ার উপক্রম হয়। এহেন অবস্থায় অত্র এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি বিদ্যালয় পরিচালনার ব্যয়ভার বহনের জন্য দেশবরেণ্য শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপ-মহাদেশের বিখ্যাত দানশীল ব্যক্তিত্ব দানবীর ড. সৈয়দ রাগীব আলী মহোদয়ের সাথে যোগাযোগ করেন এবং উনার সাহায্য সহযোগিতা কামনা করেন। এলাকাবাসীর অনুরোধ ও আবেদনের প্রেক্ষিতে দানবীর ড. সৈয়দ রাগীব আলী উক্ত বিদ্যালয়ের যাবতীয় ব্যয়ভার বহনের সম্মতি প্রদান করেন। ফলশ্রুতিতে এলাকাবাসী ও বিদ্যালয় পরিচালনা পরিষদ সর্বসম্মতিক্রমে ০৬/০৪/১৯৯৬ ইং তারিখে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয়’ নামকরণ করা হয়। বিদ্যালয়ের ভ‚মির মোট আয়তন : ১.২৪ (এক একর চব্বিশ শতাংশ)।