রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ , হবিগঞ্জ
পানিউমদা, নবিগঞ্জ, হবিগঞ্জ
রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয় ও কলেজটি হবিগঞ্জ জেলাধীন নবিগঞ্জ থানার অন্তর্গত প্রাকৃতিক সৌন্দর্যের এক নয়নাভিরাম পরিসর ১৩নং পানিউমদা ইউনিয়নের রাগীবনগরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ৮.৬১ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত। বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপমহাদেশের বিখ্যাত দানশীল ব্যক্তিত্ব দানবীর ড. সৈয়দ রাগীব আলীর অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতায় ১৯৯১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে। ০১.০১.১৯৯৪ খ্রি. তারিখে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা বোর্ডের অধীনে একাডেমিক স্বীকৃতি লাভ করে। ০১.০১.১৯৯৬ খ্রি. তারিখে নবম শ্রেণি এবং ০১.০১.১৯৯৭ খ্রি. তারিখে দশম শ্রেণি খোলার অনুমতি, ২০০০ খ্রি. নবম-দশম শ্রেণির একাডেমিক স্বীকৃতি ও ২০০১ খ্রিষ্টাব্দে বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি লাভ করে। অবশেষে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর বদান্যতায় ২০০২ খ্রি. সিলেট শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণি খোলার সুযোগ অর্জন করে। বর্তমানে এই বিদ্যাপীঠে স্নাতক শ্রেণি খোলা হয়েছে। শিক্ষার্থীগণ এখানে স্নাতক শ্রেণি পর্যন্ত পড়ালেখার সুযোগ লাভ করছে।