হাজি রাশীদ আলী উচ্চবিদ্যালয়
কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট
সিলেট শহর থেকে ৬ কি.মি. দক্ষিণ-পশ্চিমে সুরমার শাখা নদী বাসিয়ার পশ্চিম তীরে ছায়াঘেরা পল্লীর এক মনোরম পরিবেশে হাজি রাশীদ আলী উচ্চবিদ্যালয় অবস্থিত। দেশবরেণ্য শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপ-মহাদেশের বিখ্যাত দানশীল ব্যক্তিত্ব দানবীর ড. সৈয়দ রাগীব আলী ০১.০১.১৯৭১ খ্রিষ্টাব্দে তাঁর পিতার নামে হাজি রাশীদ আলী উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সবচেয়ে বেশি উৎসাহ-অনুপ্রেরণা এবং সহযোগিতা দিয়েছিলেন তাঁর সহধর্মিণী মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরী। এছাড়া তাঁর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে এসেছিলেন কামালবাজার এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। কামালবাজার এলাকার সর্বস্তরের মানুষের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের নামকরণ করা হয় হাজি রাশীদ আলী উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের ভ‚মির পরিমাণ : ৩.২৫ একর।