রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি
রাগীবনগর, দক্ষিণ সুরমা, সিলেট
রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি সিলেটের রাগীবনগরে অবস্থিত। এটি একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। যা তরুণ, মেধাবী খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দিতে এবং খেলাধুলায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এটি স্থাপিত হয়েছিল ২০১৪ খ্রিষ্টাব্দে। এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপ-মহাদেশের বিখ্যাত দানশীল ব্যক্তিত্ব, দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এর ক্যাম্পাস রাগীবনগর, সিলেটে অবস্থিত। খেলাধুলার জন্য এর নিজস্ব মাঠ রয়েছে। আবাসিকে থাকার জন্য রয়েছে নিজস্ব ভবন। এখানে ছাত্রদের সকাল-বিকাল দুই সময়ে অনুশীলন করার সুযোগ রয়েছে।