রাগীব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
রঘুপুর, বিশ্বনাথ, সিলেট
রাগীব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিশ্বনাথ উপজেলার রঘুপুর গ্রামে অবস্থিত। শুরুতে এটির নাম ছিল রাগীব আলী রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়। ১৯৮১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে ১ম-২য় শ্রেণিতে মোট ১২০ জন ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। প্রথমে এলাকাবাসীর সহায়তায় বাঁশ ও টিন দ্বারা একটি বিদ্যালয় গৃহ তৈরি করা হয়। কিন্তু এতে ছাত্রছাত্রীর বসার জায়গা সংকুলান হতো না। পরে ১৯৮৫ খ্রিষ্টাব্দে বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপমহাদেশের বিখ্যাত দানশীল ব্যক্তিত্ব দানবীর ড. সৈয়দ রাগীব আলী এলাকাবাসীর অনুরোধক্রমে অত্র বিদ্যালয়ে আসেন এবং ছাত্রছাত্রীর সংখ্যা অধিক হওয়ায় তিনি নিজ অর্থ ব্যয়ে ৭৫ ফুট লম্বা ৫ কক্ষ বিশিষ্ট একটি অর্ধপাকা গৃহ তৈরি করে দেন। পরবর্তীতে চারজন শিক্ষকের বেতনসহ বিদ্যালয়টির নামে ভ‚মি ক্রয় করে স্থান নির্দিষ্ট করে মাটি ভরাট করেন। বর্তমানে বিদ্যালয়টির ছাত্রছাত্রীর সংখ্যা ৩০০ জন প্রায়।