রাবেয়া খাতুন মা ও শিশুকল্যাণ কেন্দ্র
রাগীবনগর, সিলেট
১৯৭৬ খ্রিষ্টাব্দের ১৪ মার্চ বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর ড. সৈয়দ রাগীব আলী কর্তৃক রাবেয়া খাতুন রেডক্রিসেন্ট মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। তিনি নিজ খরচে ৪০ ডেসিমেল জায়গার ওপর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। যখন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন, তখন এই পল্লীতে নিরাপদ ডেলিভারি, গর্ভবতী মা এবং শিশুদের সেবা দেওয়ার মতো কোনো স্বাস্থ্যকেন্দ্র ছিল না। ডেলিভারি কিংবা অন্য কোনো চিকিৎসার জন্য লোকজনকে শহরে যেতে হতো। ২০০৬ খ্রিষ্টাব্দ থেকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কাছ থেকে কর্মচারীর বেতনসহ সমস্ত দায়ভার তিনি বহন করেন এবং আজ পর্যন্ত তা তিনি বহন করে চলেছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি রাবেয়া খাতুন মা ও শিশুকল্যাণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে উক্ত প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।